Sunday, 25 October 2015

শুরু হয়েছে অপরিচিত অবস্থায় এবং : অপরিচিত হয়ে যাবে পূর্বের মত


নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
"ইসলামের শুরু হয়েছে অপরিচিত অবস্থায় এবং অচিরেই তা অপরিচিত হয়ে যাবে পূর্বের মত। সুতরাং এই অপরিচিত অবস্থায়ও যারা ইসলামের উপর কায়েম থাকবে তাঁদের জন্য সুসংবাদ।"
(তিরমিযী - ২৬৩০)
[Photo-A university assistant shows fragments of an old Quran at the University in Birmingham. (AP Photo/Frank Augstein)-http://qz.com/…/what-does-the-discovery-of-the-worlds-olde…/]

Saturday, 24 October 2015

book-ok-হাদীস শাস্ত্রের পরিভাষা পরিচিতি-pdf DL

 pdf down load.pl-log on book-

http://www.mediafire.com/download/m529qykudcvjrda/%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%80%E0%A6%B8+%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0+%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B7%E0%A6%BE+%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BF+-+%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A6+%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%80%E0%A6%A8+%E0%A7%AA%E0%A7%A8%E0%A7%AA+%E0%A6%AA%E0%A7%83%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BE+%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8+%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A8+%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2.pdf


 

বিষয়ঃ হাদীস শাস্ত্রের পরিভাষা পরিচিতি ..

অনূদিত ও সংকলনে - সাজ্জাদ সালাদীন, অনলাইন সংস্করন


আসসালামু আলাইকুম,


আমার লিখিত ও অনূদিত গ্রন্থ যার নামঃ হাদীস শাস্ত্রের পরিভাষা পরিচিতি। এই শাস্ত্রে বাংলা ভাষায় বই খুবই অপ্রতুল যার প্রেক্ষাপটের ভিত্তিতে আমি একজন সামান্য ও নগন্য বান্দা হিসাবে দুসাহসিক কাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছি।


মানুষ মাত্রই ভুল। তাই ভুল হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আপনারা আমাকে অবহিত করবেন তাহলে পরবর্তী সংস্করনে সংশোধন করার ব্যবস্থা করব ইনশা আল্লাহ। বিশেষ করে প্রথম সংস্করনে কিছু ভুল ছিল যা ফেসবুকের এক দ্বীনী ভাই সুন্দর করে উপস্থাপন করে দেখিয়েছেন যার জন্য তাকে আল্লাহ যাযাকাল্লাহ খায়ের দান করুন, আমীন।


সর্বপরি, এই গ্রন্থটি নতুন পোষ্ট করছি না এর আগেও পুরাতন আইডিতে পোষ্ট করেছিলাম। আপনাদের ভালোবাসায় আবার নতুন সংস্করন করে নতুন ভাবে বইটি আপনাদের খেদমতে উপস্থাপন করার চেষ্টা করেছি মাত্র। আল্লাহ সহায় হোন, আমীন।


বইটির পি,ডি,এফ ডাউনলোড লিঙ্কঃ




যে সকল বিষয়গুলো এতে থাকছে তা নিম্নরূপঃ


০১ প্রারম্ভিকা

০২ ওহী (أوحى) এবং হাদীস (حَدِيث)

০৩ ওহী নাযিল হওয়ার ধরন

০৪ ওহীর প্রকারভেদ

০৫ কুরআন ও হাদীসের পার্থক্য

০৬ কুরআন মজীদ

০৭ কুরআনের উৎপত্তি

০৮ পবিত্র কুরআনের সংজ্ঞা

০৯ শুধু কুরআনের উপর আমল করা অসম্ভব

১০ হাদীসের প্রামাণিকতার পক্ষে কুরআনের দলিল

১১ কুরআনের বিধান ব্যাখ্যাকারী হাদীসের উদাহরণ

১২ হাদীসের প্রামাণিকতার পক্ষে হাদীসের দলিল

১৩ হাদীস অস্বীকার করার কতক অজুহাত

১৪ হাদীস (حَدِيث)

১৫ হাদীস (حَدِيث) ও সুন্নাহ (السنة)

১৬ হাদীস (حَدِيث) সংরক্ষণ ও বর্ণনা করার ফযীলত

১৭ হাদীস বিশুদ্ধ হওয়ার বৈজ্ঞানিক মানদন্ড

১৮ হাদীসের প্রকারভেদ

১৯ হাদীস (حَدِيث) শাস্ত্রের কতিপয় পরিভাষা

২০ সাহাবী (صَحَابِىٌ)

২১ তাবিয়ীন (تَابِعِيْنَ)

২২ তাবে’ তাবিয়ীন (تَابِعُ تَابِعِيْنَ)

২৩ রিওয়ায়েত (رِوَايَتٌ)

২৪ রিওয়ায়েত (رِوَايَتٌ) বিল মা’না

২৫ রিওয়ায়েত (رِوَايَتٌ) বিল লবজিহি

২৬ মুনকার ও রিওয়ায়েত

২৭ রাবী (رَاوِىْ)

২৮ আসমাউর রিজাল (اسماء الرجال)

২৯ দিরায়াত

৩০ মরবী আনহু

৩১ সনদ (سَنَدٌ)

৩২ সনদ (سَنَدٌ) ও মতন (مَتْنٌ)

৩৩ রিজাল

৩৪ আসমাউর রিজাল (اسماء الرجال)

৩৫ আদল বা আদিল

৩৬ আদালত

৩৭ যবত (ضَبْطٌ) ও যাবিত (ضَابِطٌ)

৩৮ সিক্বাহ্ (ثِقَةٌ)

৩৯ আসহাবে সুফফা

৪০ মুহাদ্দিস (مُحَدِّثٌ)

৪১ শায়খ (شَيْخٌ)

৪২ হাফিয (حافظ)

৪৩ হুজ্জাত (حجة)

৪৪ হাকিম (حاكم)

৪৫ শায়খাইন (شَيْخَيْنِ)

৪৬ সিহাহ্ সিত্তা (صِحَّاحٌ سِتَّهٌ)/ কৃতৃবে সিত্তা

৪৭ সিহাহ সিত্তা (صِحَّاحٌ سِتَّهٌ) বলা কতদূর সঠিক?

৪৮ সহীহাইন

৪৯ সুনানে আরবায়া

৫০ মুত্তাফাকুন্ আলাইহি (مُتَّفَقٌ عَلَيْهِ)

৫১ সহীহায়নের বাইরেও সহীহ হাদীস রয়েছে

৫২ হাদীসের কিতাবের বিভাগ

৫৩ জামে (جَامِعٌ)

৫৪ সুনান বা মুসান্নাফ

৫৫ মুসনাদ (مُسْنَدٌ)

৫৬ মু’জাম (مُعْجَمٌ)

৫৭ রিসালা (رِسَالَةٌ)

৫৮ হাদীসের কিতাবের স্তর

৫৯ খবর (خَبَرُ)

৬০ সুন্নাহ (السنة)

৬১ হাদীসের দ্বিতীয় প্রকার শ্রেণী বিভাগ

৬২ রিওয়ায়েত বা সনদ অনুসারে হাদীস -এর প্রকারভেদ

৬৩ মুতাওয়াতির (مُتَوَاتِر)

৬৪ আহাদ (اَحَادٌ)

৬৫ বিভিন্ন প্রকার হাদীস

৬৬ মুত্তাসিল (مُتَّصِلٌ)

৬৭ মুনকাতে (مُنْقَطِعٌ)

৬৮ মুদাল্লাস ( مُدَلَّسٌ)

৬৯ মুদ্বতারাব

৭০ মুদরাজ (مُدْرَجٌ)

৭১ মুসনাদ (مُسْنَدٌ)

৭২ মাহফুয ও শায

৭৩ মা’রূফ ও মুনকার

৭৪ মুয়াল্লাল

৭৫ মুতাবি ও শাহিদ

৭৬ রাবীদের যোগ্যতা অনুসারে হাদীসের শ্রেণীবিভাগ

৭৭ সহীহ হাদীস ( صحيح حـديث)

৭৮ হাসান ((حسن)

৭৯ যঈফ (ضعيف)

৮০ মাউযু (موضوع) হাদীস বা বানোয়াট বা জাল হাদীস

৮১ যঈফ ও জাল হাদীসের সূত্রপাত

৮২ যঈফ ও জাল হাদীস বর্জনের মূলনীতি

৮৩ হাদীস জাল করার কারন ও উদ্দেশ্য

৮৪ ইতিহাসের কিছু বিখ্যাত হাদীস জালকারী

৮৫ জাল হাদীসের লক্ষণ

৮৬ কয়েকটি মাওযু হাদীস বা জাল হাদীসের উদাহরন

৮৭ ‘মাউজু’ (موضوع) বা হাদীস জাল করনের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা

৮৮ যঈফ ও জাল হাদীস এবং মুসলিম সমাজে তার কুপ্রভাব

৮৯ ‘মাউজু’ বা জাল হাদীসের প্রকারভেদ

৯০ ‘ফযীলতের ক্ষেত্রে দুর্বল হাদীসের উপর আমল করা যাবে –এ সংক্রান্ত সংশয় নিরসন

৯১ যঈফ (ضعيف) হাদীস আমল করা প্রসঙ্গে

৯২ যঈফ (ضعيف) হাদীসের উপর আমল কি গ্রহণযোগ্য?

৯৩ সহীহ হাদীস বনাম যঈফ হাদীস

৯৪ হাদীসে কুদসী (الحـديث القُـــدُسي)

৯৫ কুরআন ও হাদীসে কুদসীর পার্থক্য

৯৬ হাদীসে কুদসী ও হাদীসে নব্বীর পার্থক্য

৯৭ হাদীসে কুদসীর উপর লিখিত গ্রন্থসমূহ

৯৮ হাদীস বর্ণনায় সতর্কতা অবলম্বন

৯৯ সাহাবীদের পর থেকে হাদীস গ্রন্থায়িত হওয়া পর্যন্ত সময়ে হাদীস গ্রহনে আলেমদের সাবধানতা

১০০ উপসংহার

১০১ পরিশিষ্ট – ১ - সহায়ক গ্রন্থসমূহের তালিকা


ধন্যবাদান্তে,


সাজ্জাদ সালাদীন, লেখক।
---------------------------------------------------------------------------------------------------------------
হাদীস এখন এক বিপদজ্জনক বিষয়।

.

.

সমাজে কিছু সাধারণ আলেমদের হাত ধরে/মুখ বেয়ে জাল, যয়ীফ আর গরীব হাদীসের পাশাপাশি বানোয়াট কথা হাদীসের স্থান করে নিয়েছে। এগুলো সবই বাদের তালিকায় যাবার কথা। কিন্তু হয়েছে উল্টো। অবস্থা এতদূর খারাপ হয়েছে যে, দেওবন্দী আলেম হিসাবে যাদের এককালে খ্যাতি ছিল, তারাই বর্তমানে মুরুব্বীদের রেফারেন্সে কোন কিছু না দেখে শুন্হেই হাদীস বয়ান শুরু করেছে, কেননা এর দ্বারা কিছু বাড়তী দুনিয়াবী ফায়দা রয়েছে।

তাই সকলকে আখেরাতের আশায় সময় নিয়ে গভীর অনুসন্ধানী মন নিয়ে পড়াশুনা শুরু করা দরকার। যেখানে জ্ঞানের ঘাটতী অনুভূত হবে, সে বিষয়ে সহীহ আলেমদের সাথে অনলাইনে পড়াশুনা করে মিটিয়ে নেয়ার সুযোগ রয়েছে। আল্লাহ আমাদের এ পথে জীবনের শেষ দিনগুলোতে মিশে থাকার তওফিক দিন।
 

Friday, 2 October 2015

ইলমুল হাদীসের ধারাবাহিক ইতিহাস, সংগ্রহ পদ্ধতি, লিপিবদ্ধকরণে সতর্কতা ও যাচাই-বাছাইয়ে অনুসৃত পদ্ধতি, হাদীসের সূত্র ইত্যাদি যাবতীয় বিষয়ে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা

STRICK on PHOTO:-
তারীখে ইলমে হাদীস
http://www.mediafire.com/download/6z5dob79ek1nba1/Tarikhe+Ilme+Hadith.pdf


Posted By: WaytoJannahPosted date: ১১, ২০১৫in: ডাউনলোড, হাদিস-ডাউনলোডNo Comments
পবিত্র কুরআনের পরই হাদীসের স্থান। তাই হাদীস চর্চার ধারাবাহিক ইতিহাস সম্বন্ধে যেমন গবেষকগণের জানা উচিত তেমনি জানা উচিত মুসলিম উম্মাহর প্রত্যেক সদস্যেরই। ইলমুল হাদীসের ধারাবাহিক ইতিহাস, সংগ্রহ পদ্ধতি, লিপিবদ্ধকরণে সতর্কতা যাচাই-বাছাইয়ে অনুসৃত পদ্ধতি, হাদীসের সূত্র ইত্যাদি যাবতীয় বিষয়ে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করা হয়েছে মুফতি সাইয়্যেদ মুহাম্মাদ আমীমুল ইহসান কর্তৃক উর্দু ভাষায় রচিততারিখ ইলমে হাদীসনামক গ্রন্থটিতে
মুফতি সাইয়্যেদ মুহাম্মদ আমীমুল ইহসান ছিলেন উপমহাদেশের শীর্ষস্থানীয় একজন মুহাদ্দিস। তিনি ঢাকা আলীয়া মাদ্রাসার হেড মওলানা ছিলেন। তিনি ছিলেন বায়তুল মুকাররম মসজিদেরও প্রথম খতীব। এই মহান জ্ঞান সাধক সারাজীবন কুরআন হাদীসের অনুশীলন গবেষনা করেছেন, তালিম দিয়েছেন অসংখ্য ছাত্রকে। আরবী উর্দু ভাষায় তিনি সত্তরটির অধিক গ্রন্থ রচনা করেছেন। তার এসব গ্রন্থ মিসরের আল আযহার বিশ্ববিদ্যালয়েও পাঠক্রমভুক্ত হয়েছে। এই মনীষীর কলম থেকে নিঃসৃততারিখে ইলমুল হাদীসনামক অনন্য গ্রন্থটি প্রাঞ্জল ভাষায় রচিত। এটি অনুবাদ করেছেন লোকমান আহমদ আমীমী
+++++++++++

Sunday, 13 September 2015

হাদীছ কাকে বলে?


1.প্রশ্নঃ হাদীছ কাকে বলে?
উত্তরঃ নবী (সাঃ)এর কথা, কাজ ও সমর্থনকে হাদীছবলে।
2. প্রশ্নঃ হাদীছ কত প্রকার ও কি কি?
উত্তরঃ হাদীছ দুপ্রকারঃ মাকবূল (গ্রহণযোগ্য)হাদীছ ও (মারদূদ) অগ্রহণযোগ্য হাদীছ।
3. প্রশ্নঃ মাকবূল হাদীছ কত প্রকার ও কি কি?
উত্তরঃ মাকবূল হাদীছ দুপ্রকারঃ ছহীহ ও হাসান।
4. প্রশ্নঃ মারদূদ বা অগ্রহণযোগ্য হাদীছ কত প্রকার ও কি কি?
উত্তরঃ দুপ্রকারঃ যঈফ (দুর্বল) ও জাল (বানোয়াট)।
5. প্রশ্নঃ সহীহ হাদীছ কাকে বলে?
উত্তরঃ যে হাদীছটি নির্ভরযোগ্য ও পূর্ণ স্মৃতিশক্তি সম্পন্ন বর্ণনাকারী বর্ণনা করেছেন, উহার সনদ পরস্পর সম্পৃক্ত, তার মধ্যেগোপন কোন ত্রুটি নেই এবং উহা শাযও (তথা অন্য কোন অধিকতর নির্ভরযোগ্য বর্ণনাকারীর বর্ণনার বিরোধী) নয় তাকে সহীহ হাদীছ বলে।
6. প্রশ্নঃ প্রসিদ্ধ হাদীছ গ্রন্থ কয়টি ও কি কি?
উত্তরঃ ৬টি। সহীহ বুখারী, সহীহ মুসলিম, সুনানে তিরমিযী, সুনানে আবু দাউদ, সুনানে নাসাঈ, সুনানে ইবনে মাজাহ।
7. প্রশ্নঃ সিহাহ সিত্তা বলতে কি বুঝায়?
উত্তরঃ হাদীছের ছয়টি গ্রন্থকে বুঝানো হয়। সহীহ বুখারী, সহীহ মুসলিম, সুনানে তিরমিযী, সুনানে আবু দাউদ, সুনানে নাসাঈ, সুনানে ইবনে মাজাহ। (বুখারী ও মুসলিমের সবগুলো এবং অন্য কিতাবগুলোর অধিকাংশ হাদীছ বিশুদ্ধ, তাই এগুলোকে একসাথে সিহাহ সিত্তা বা ছয়টি বিশুদ্ধ হাদীছ গ্রন্থ বলা হয়)
8. প্রশ্নঃ সহীহ বুখারীতে কতটি হাদীছ রয়েছে?
উত্তরঃ ৭০০৮টি। মতান্তরেঃ ৭৫৬৩টি।
9. প্রশ্নঃ সহীহ মুসলিমে কতটি হাদীছ রয়েছে?
উত্তরঃ ৩০৩৩টি।
10. প্রশ্নঃ সুনানে তিরমিযীতে কতটি হাদীছ রয়েছে?
উত্তরঃ ৩৯৫৬টি।
11. প্রশ্নঃ সুনানে আবু দাউদে কতটি হাদীছ রয়েছে?
উত্তরঃ ৫২৭৪টি।
12. প্রশ্নঃ সুনানে নাসাঈতে কতটি হাদীছ রয়েছে?
উত্তরঃ ৫৭৫৮টি।
13. প্রশ্নঃ সুনানে ইবনে মাজাহতে কতটি হাদীছ রয়েছে?
উত্তরঃ ৪৩৪১টি।
14. প্রশ্নঃ হাদীছ গ্রন্থগুলোর মধ্যে কোন কিতাবে সবচেয়ে বেশী হাদীছ সংকলিত হয়েছে? উত্তরঃ মুসনাদে আহমাদে।
15. প্রশ্নঃ মুসনাদে আহমাদে কতটি হাদীছ রয়েছে?
উত্তরঃ ২৭৭৪৬টি।
16. প্রশ্নঃ ছয়টি প্রসিদ্ধ হাদীছ গ্রন্থ ছাড়া আরো ৫টি হাদীছ গ্রন্থের নাম উল্লেখ কর?
উত্তরঃ মুসনাদে আহমাদ, মুআত্ত্বা মালেক, দারাকুত্বনী, সুনানে দারেমী, সুনানে বায়হাক্বী।
17. প্রশ্নঃ রিয়াযুস্ সালেহীন কিতাবটির লিখক কে?
উত্তরঃ ইমাম নভবী।
18. প্রশ্নঃ জাল হাদীছ কাকে বলে?
উত্তরঃ যে কথাটি মানুষে তৈরী করেছে, অতঃপর তানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর নামে চালিয়ে দেয়া হয়েছে, তাকে জাল হাদীছ বলে।
19. প্রশ্নঃ আল্লাহর কুরআনের পর সর্বাধিক বিশুদ্ধতম গ্রন্থ কোনটি?
উত্তরঃ সহীহ বুখারী।
20. প্রশ্নঃ সহীহ বুখারীর একটি সবচেয়ে প্রসিদ্ধ ভাষ্য (ব্যাখ্যা) গ্রন্থের নাম কি?
উত্তরঃ হাফেয ইবনে হাজার আসকালানী (রহঃ) প্রণীত ফাতহুল বারী।
21. প্রশ্নঃ কোন দুটি হাদীছ গ্রন্থকে সহীহায়ন বলা হয়?
উত্তরঃ সহীহ বুখারী ও সহীহ মুসলিম।
22. প্রশ্নঃ মুত্তাফাকুন আলাইহে বলতে কি বুঝানো হয়?
উত্তরঃ যে হাদীছটি ইমাম বুখারী ও ইমাম মুসলিম নিজ নিজ গ্রন্থে বর্ণনা করেছেন, সে হাদীছ সম্পর্কে বলা হয় মুত্তাফাকুন আলাইহে।
23. প্রশ্নঃ সুনানে তিরমিযীর একটি প্রসিদ্ধ ভাষ্য (ব্যাখ্যা) গ্রন্থের নাম উল্লেখ কর?
উত্তরঃ তুহফাতুল আহওয়াযী। লেখকঃ আবদুর্ রহমান মুবারকপুরী (রহঃ)।
24. প্রশ্নঃ সুনানে আবু দাউদের একটি প্রসিদ্ধ ভাষ্য (ব্যাখ্যা) গ্রন্থের নাম উল্লেখ কর?
উত্তরঃ আউনুল মাবূদ। লেখকঃ শামসূল হক আযীমাবাদী (রহঃ)।
25. প্রশ্নঃ মারফূ হাদীছ কাকে বলে?
উত্তরঃ যে হাদীছটি নবী (সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম)এর কথা, কাজ বা সমর্থন হিসেবে উল্লেখ করা হয়েছে তাকে মারফূ হাদীছ বলে।
26. প্রশ্নঃ মাওকূফ হাদীছ কাকে বলে?
উত্তরঃ যে হাদীছটি কোন সাহাবীর কথা, কাজ বা সমর্থন বলে উল্লেখ করা হয়েছে, তাকে মাওকূফ হাদীছ বলে।
27. প্রশ্নঃ মাকতূ হাদীছ কাকে বলে?
উত্তরঃ যে হাদীছটি কোন তাবেঈর কথা, কাজ বা সমর্থন বলে উল্লেখ করা হয়েছে, তাকে মাক্বতূ হাদীছ বলে।
28. প্রশ্নঃ যঈফ হাদীছের কয়েকটি প্রকার উল্লেখ কর?
উত্তরঃ মুরসাল, মুনকাতে, মুযাল, মুনকার, মাক্বলূব, মুয্তারাব ইত্যাদি।
29. প্রশ্নঃ যঈফ হাদীছের উপর আমল করার হুকুম কি?
উত্তরঃ যঈফ হাদীছের উপর আমল করা উচিত নয়।
30. প্রশ্নঃ হাদীছের সনদ বলতে কি বুঝায়?
উত্তরঃ হাদীছ বর্ণনার সময় বর্ণনাকারীদের সিলসিলা বা ধারাবাহিকভাবে তাদের নাম উল্লেখকে সনদ বলা হয়।
31. প্রশ্নঃ হাদীছের মতন কাকে বলা হয়?
উত্তরঃ হাদীছের মূল বক্তব্যটিকে মতন বলা হয়।
32. প্রশ্নঃ কোন খলীফার যুগে সর্বপ্রথম হাদীছ কিতাব আকারে লিপিবদ্ধ করা শুরু হয়?
উত্তরঃ খলীফা ওমর বিন আবদুল আযীযের (রহঃ) যুগে।
33. প্রশ্নঃ হাদীছের গ্রন্থ জগতে সর্বপ্রথম কোন কিতাবটি লিপিবদ্ধ করা হয়?
উত্তরঃ মুআত্ত্বা ইমাম মালেক। এতে ১৭০০টি হাদীছ লিপিবদ্ধ করা